মেধাবী মুখ ......

অনিকা ফাজিলাতুন নায়ার অনিকা ফাজিলাতুন নায়ার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার বাবা নূরুল আলম ভুঁইয়া চট্টগ্রাম পল্লী বিদ্যুত্ সমিতির ডিজিএম এবং মা খাদিজা বেগম শিক্ষয়িত্রী। মাহবুবা খান অর্পি মাহবুবা খান অর্পি এইচএসসি পরীক্ষায় আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মো:মোস্তফা খান বাবুল দৈনিক ইত্তেফাকে কর্মরত এবং মা-মাকসুদা আক্তার গৃহিণী। ইসরাত জাহান মেরিন ইসরাত জাহান মেরিন এইচএসসি পরীক্ষায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে। মেরিন ভবিষ্যতে ব্যারিস্টার হতে আগ্রহী। সে মো. জসীম উদ্দিন ও হাসনেয়ারা বেগমের মেয়ে। এ এম মায়মুনুর রহমান সিফাত এ এম মায়মুনুর রহমান সিফাত এইচএসসি পরীক্ষায় বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সিফাত বামনা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান মানিক আকন এবং বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রূপালী রহমানের একমাত্র পুত্র। অনন্যা সাহা অনন্যা সাহা এইচএসসি পরীক্ষায় নেত্রকোনা সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে নেত্রকোনার বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী দীপক চন্দ্র সাহা এবং স্কুল শিক্ষিকা আরতী সাহার মেয়ে। সে চিকিত্সক হতে চায়। বদরুদ্দীন হাসান সাকী বদরুদ্দীন হাসান সাকী এ বছর আলীম পরীক্ষায় দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে। সাকীর বাবা ড. মাওলানা মুহাম্মদ মোস্তাফিজুর রহমান বাংলাদেশ বেতারের অনুবাদক ও সংবাদ পাঠক এবং মা মাওলানা ফাতিমাতুজ্জোহরা একজন শিক্ষিকা। সাকী ডাক্তার হতে চায়। তাসফিয়া তাসমিন মিশু তাসফিয়া তাসমিন মিশু এইচএসসি পরীক্ষায় মনোহরদী ডিগ্রী কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে। মিশুর পিতা হাবিবুর রহমান বকুল মনোহরদী ডিগ্রী কলেজের প্রধান অফিস সহকারী ও মা রোকেয়া বেগম সাগরদী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তাসমিন মিশু প্রশাসনিক কর্মকর্তা হতে চায়। সুমাইয়া আফরিন তানজু সুমাইয়া আফরিন তানজু সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে গৌরীপুরের মৃত আব্দুল কাদির ও মমতাজ বেগমের কন্যা।