সিলেটে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৪, ২২:৫৯
সিলেটে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
জানা যায়, রবিবার বিকাল চারটার দিকে ছাত্রদল নেতা মাহবুব কাদির শাহী পাঠানটুলায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিলে প্রতিপক্ষ গ্রুপের লোকজন সেখানে হাজির হয়। এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়। পুলিশ জানায়, সংঘর্ষের সময় কয়েক যুবক দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এলাকাবাসী জানায়, আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় যান চলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।