জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৪, ১৯:০১
বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের সৃজনশীল নমুনা প্রশ্ন
মো. রাশেদ রায়হান লিটন
সহকারি শিক্ষক
দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া
সময়-২.২০ মিনিট পুর্ণমান-৬০
( ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপন। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড় এবং সংশ্লিষ্ট
প্রশ্নের উত্তর দাও।
যে কোন ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে)
১.
ক. মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়?
খ. অপারেশেন সার্চলাইট বলতে কী বোঝায়?
গ. মানচিত্রে “A” চিহ্নিত স্থানের সেক্টরটির গুরুত্ব ব্যাখ্যা কর।
ঘ. “M” চিহ্নিত স্থানে কার্যরত সেক্টর ছিল অন্যান্য সেক্টর থেকে ভিন্নধর্মী- বিশ্লেষণ কর।
চিত্রঃ- বাঙালির সংস্কৃতি ও শিল্পকলা নিদর্শন।
ক. সংস্কৃতি কী?
খ. শিল্পকলা বলতে কী বোঝায়?
গ. “c” চিত্রে বাংলাদেশের কোন শিল্পের বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
ঘ. উদ্দীপকের শিল্পকর্ম টিকিয়ে রাখার ক্ষেত্রে বাংলার নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- বিশ্লেষণ কর।
৩। নিজাম সাহেব পরিবারের সকলকে নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি বেড়াতে গেলেন। সেখানে গিয়ে তারা কবিগুরুর ব্যবহূত খাট, চেয়ার টেবিল পালকী ইত্যাদি দেখলেন। সেখান থেকে তারা বাউল সম্রাট লালন শাহ্’র মাজারে গিয়ে সংগ্রহশালা ও নিদর্শনসমূহ পর্যবেক্ষণ করেন।
ক. রবীঠাকুরের কুঠিবাড়ি কোথায় অবস্থিত?
খ. প্রত্নতত্ব বলতে কী বোঝায়?
গ. কুটিবাড়িতে কী কী জিনিষ নিজাম সাহেবের পরিবার উপভোগ করেন ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে নিজাম সাহেবের পরিবার সংগ্রহশালা সম্পর্কে যে ধারণা লাভ করেছেন তার গুরুত্ব-বিশ্লেষণ কর
৪। সর্বক্ষেত্রে প্রযুক্তির ছোঁয়া লেগেছে। রহিম এখন বাইরে সংবাদ পত্র পড়তে যায় না। ঘরে বসে
ইন্টারনেটের সাহায্যে অনেকগুলো দৈনিক পত্রিকা পড়ে। শুধু তাই নয় দৈনিক ইত্তেফাক পত্রিকায় যে সমস্ত মডেল টেস্ট দেওয়া থাকে সেগুলোও সংগ্রহ করে অনুশীলন করতে থাকে।
ক. বর্তমান যুগকে কিসের যুগ বলা হয়?
খ. সামাজিক ক্ষেত্রে প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে রহিমের জীবনে সংবাদপত্র কী ধরনের প্রভাব ফেলেছে ? ব্যাখ্যা কর।
ঘ. সামাজিকীকরণের ক্ষেত্রে প্রযুক্তি আমাদের জীবনে কিরূপ ভূমিকা পালন করে ? বিশ্লেষণ কর।
৫। নিচের ছকটি দেখ এবং প্রশ্নেগুলোর উত্তর দাও।
ক. বাংলাদেশের আইন সভার নাম কি?
খ. শাসন বিভাগ বলতে কী বোঝায়?
গ. ছকে “S” চিহ্নিত স্থানটি কী? পাঠ্য পুস্তকের আলোকে তা ব্যাখ্যা কর।
ঘ. ছকের আলোকে বাংলাদেশের বিচার বিভাগের গুরুত্ব বিশ্লেষণ কর।
ক. বৈশ্বিক উষ্ণায়ন কি ?
খ. গ্রীন হাউজ গ্যাস বলতে কী বোঝায় ?
গ. গ্রীন হাউজ প্রভাবের ফলে পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়েছে ব্যাখ্যা কর।
ঘ. “বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরাই দায়ী।“ উদ্দীপকের
আলোকে তাত্পর্য বিশ্লেষণ কর।
৭। কামালের বাবা একজন সরকারী কর্মকর্তা । তার বদলীর চাকুরী। তিনি রাঙ্গামাটিতে বদলী হলেন। বাবার সাথে কামালের পরিবারও রাঙ্গামাটিতে গেলেন। রাঙ্গামাটি গিয়ে কামাল ভিন্ন ভিন্ন ধরনের চেহারা, আচার আচরণ, কথা-বার্তা ও ভিন্ন রকমের সামাজিক কর্মকান্ড দেখতে পেল।
ক. ক্ষদ্র নৃ-গোষ্ঠী কি?
খ. চাকমাদের ধর্মীয় ব্যবস্থা ব্যাখ্যা কর।
গ. গারোদের সমাজে কী কী নিয়ম অনুসরণ করতে হয়- ব্যাখ্যা কর।
ঘ.“গারোদের বর্তমান অর্থনৈতিক ও ধর্মীয় জীবনে এসেছে অনেক পরিবর্তন “-উক্তিটি বিশ্লেষণ কর।
৮। রাকিব রসুলপুর গ্রামে বাসবাস করে। হঠাত্ রসুলপুর গ্রামে এক অজানা রোগে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যু ঘটছে। একদিন পরে লক্ষ করা গেল স্কুল মাঠে কয়েকটি সাদা গাড়ি থেমে আছে। গাড়িগুলোর গায়ে লিখা
আছে WHO এবং গাড়িগুলোর সঙ্গে সংযুক্ত ছিল নিচের চিত্রের ন্যায় পতাকা।
ক. পতাকাটি কোন সংস্থার ?
খ. জাতিসংঘের প্রারম্ভিক যাত্রার অবস্থা ব্যাখ্যা কর।
গ. রসুলপুর স্কুলে আগত গাড়ির W.H.O সংস্থার ভূমিকা আলোচনা কর।
ঘ. বাংলাদেশের স্বাস্থ সেবা উন্নয়নে W.H.O ওতপ্রোতভাবে জড়িত এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ব্যাখ্যা কর।
৯। রতনের বয়স মাত্র পনের বছর। সে পাড়ার মেয়েদের স্কুলে যাওয়ার পথে নানা ভাবে কটুক্তি করে। সন্ধায় সে বকাটে বন্ধুদের নিয?ে নেশাজাতীয় দ্রব্য গ্রহণ ও নানা রকম অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকে।
ক. সামাজিক সমস্যা কি?
খ. কিশোর অপরাধের ধরণ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কোন সামাজিক সমস্যা আলোকপাত করা হয়েছে - ব্যাখ্যা কর।
ঘ. রতনের অপরাধ প্রবণতা হ্রাস করতে দরকার উপযুক্ত শিক্ষা ও বন্ধুত্বপূর্ণ সত্ সঙ্গ - যুক্তি সহ উক্তিটি বিশ্লেষণ কর।