নবম দশম শ্রেণির বাংলা

মো. আতাউর রহমান (সায়েম) সাবেক শিক্ষক (বাংলা) সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, ঢাকা শব্দ এক কথায় উত্তর দাও: ১. কয়েকটি ধ্বনি মিলে যখন কোন অর্থ প্রকাশ করে তখন তাকে কীবলে? উ: শব্দ। ২. বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা শব্দসমূহকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? উ: তিনটি। ৩. বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কী বলে? উ: পারিভাষিক শব্দ। ৪. ‘চৌহদ্দী’ শব্দটি কোন ধরনের? উ: মিশ্র। ৫. এক অক্ষর বিশিষ্ট শব্দ সব সময় কী হয়? উ: দীর্ঘ হয়। ৬. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে? উ: প্রাতিপদিক। ৭. বাক্যের ক্ষদ্রতম একক কী? উ: শব্দ। ৮. ‘হাসপাতাল’ কোন শ্রেণির ভাষা বা ভাষার শব্দ? উ: পরিবর্তিত উচ্চারণের ইংরেজি শব্দ। ৯. প্রাতিপদিক কী? উ: বিভক্তিহীন নাম শব্দকে বলা হয়। ১০. ধ্বনি বা ধ্বনি সমষ্টির শব্দ হওয়ার পূর্বশর্ত কী? উ:অর্থপূর্ণ হওয়া। ১১. ‘খ্রিস্টাব্দ’ কোন কোন ভাষার শব্দ মিলে মিশ্র শব্দ? উ: ইংরেজি + তত্সম ১২. সাধারণত কোন কোন ক্ষেত্রে পারিভাষিক শব্দ ব্যবহূত হয়? উ: দাপ্তরিক ও বৈজ্ঞানিক। ১৩. মিশ্র শব্দ ‘চৌহদ্দী’তে কোন কোন ভাষার শব্দ মিলিত হয়েছে? উ: ফারসি + আরবি। ১৪. উত্স বা উত্পত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি ভাগে ভাগ করা যায়? উ: পাঁচটি। ১৫. ‘কার্তুজ’ কোন ভাষার শব্দ? উ: ফরাসি। ১৬. ‘রিক্সা’ কোন ভাষার শব্দ? উ: জাপানি। ১৭. ‘চশমা’ কোন ভাষার শব্দ? উ: ফারসি। ১৮. ‘চাহিদা’ শব্দটি কোন ভাষা থেকে নেয়া হয়েছে? উ: পাঞ্জাবি। ১৯. ‘হাত’ শব্দটি কোন শ্রেণীর? উ: তদ্ভব। ২০. বাংলা ভাষার আগত ফারসি শব্দগুলো প্রধানত কয় ভাগে বিভক্ত? উ: তিন ভাগে। ২১. ‘রেস্তোরা’ কোন ভাষার শব্দ? উ: ওলন্দাজ। ২২. ‘পাউরুটি’ শব্দটি কোন ভাষার? উ: পর্তুগিজ। ২৩. ‘বালতি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উ: পর্তুগিজ। ২৪. ‘হরতাল’ কোন ভাষার শব্দ? উ: গুজরাটি। ২৫. ‘মহকুমা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উ: আরবি। ২৬. তদ্ভব কোন ধরনের শব্দ? উ: পারিভাষিক। ২৭. অনার্য জাতির ব্যবহূত শব্দগুলোকে কী বলে? উ: দেশি শব্দ। ২৮. ‘পোশাক’ কোন ভাষা থেকে আগত শব্দ? উ: সংস্কৃত। ২৯. ‘পকেটমার’ শব্দটি কোন শ্রেণীর? উ: মিশ্র। ৩০. প্রত্যয়, উপসর্গ, সন্ধি বা সমাসযুক্ত শব্দকে কী বলা হয়? উ: সাধিত শব্দ। ৩১. যে শব্দকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না তাকে কী বলে? উ: মৌলিক শব্দ। ৩২. যে সব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থ পাওয়া যায়, সেগুলোকে কোন শব্দ বলে? উ: সাধিত শব্দ। ৩৩. সাধিত শব্দ কীসের দ্বারা নিস্পন্ন হতে পারে ? উ: সমাস, প্রত্যয়, উপসর্গ। ৩৪. নীলাকাশ সাধিত শব্দটি কীসের মাধ্যমে নিস্পন্ন হয়েছে? উ: সমাসের দ্বারা। ৩৫. ভাষার মূল উপকরণ কোন ধরনের শব্দ ? উ: মৌলিক শব্দ।