বাংলা স্মরণযোগ্য উক্তি এবং রচয়িতার নাম

১। ‘আলো বলে, অন্ধকার, তুই বড়ো কালো অন্ধকার বলে, ‘ভাই, তাই তুমি আলো।’ ২। ‘ কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে। ভাই বলে ডাকো যদি, গলা দেব টিপে।’ ৩। ‘কহিল ভিক্ষার ঝুলি টাকার থলিরে আমরা কুটুম্ব দোঁহে ভুলে গেলি কিরে।’ ৪। ‘নদীর এপাড় কহে ছাড়িয়া নিশ্বাস ওপাড়েতে যত সুখ আমার বিশ্বাস।’ ৫। দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার। ৬। ‘উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই। নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই।’ ৭। ‘দাও ফিরে সে অরণ্য, লও এ নগর।’ ৮। ‘পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে।’ ৯। ‘দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি সত্য বলে, আমি তবে কোথা দিয়ে ঢুকি ?’ ১০। ‘ পেঁচা রাষ্ট্র করে দেয় পেলে কোন ছুতা জানো না, আমার সাথে সূর্যের শত্রুতা।’ গ্রন্থনা :ড. ফাল্গুনী রানী চক্রবর্তী সহযোগি অধ্যাপক বদলগাজী সরকারি মহাবিদ্যালয়