জোকস

 হাসপাতালের অপারেশন রুমের সামনে পায়চারি করছেন তিনজন লোক। এরই মধ্যে একজনের দিকে ছুটে এসে নার্স জানালেন যে, এই মাত্র তার স্ত্রী দু’টি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিয়েছে। এই কথা শোনামাত্র বাকি দু’জনের দিকে তাকিয়ে লোকটি বলে উঠলেন, ‘বিষয়টা হয়তো কাকতালীয় মনে হতে পারে। তবে আমি যে প্রতিষ্ঠানে কাজ করি তার নাম কিন্তু ‘টুইন টাওয়ার ফ্যাশন্স’। আর দেখুন আমারও কিনা টুইন হলো।’ ভদ্রলোকের কথা শেষ না হতে হতেই নার্স পুনরায় এসে দ্বিতীয় ভদ্রলোককে জানালো যে তার স্ত্রী’র ট্রিপলেট হয়েছে। অর্থাত্ এখন তিনি তিন সন্তানের বাবা।’ এ কথা শুনে দ্বিতীয় ভদ্রলোকও জানালেন যে তার সাথেও কাকতালীয় ঘটনা ঘটেছে এবং তিনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেটির নাম ‘থ্রি এম কর্পোরেশন’। তবে দ্বিতীয় এই ভদ্রলোকের কথা শুনেই হতাশ মুখে সোফায় বসে পড়লেন তৃতীয় ব্যক্তি। বললেন, ‘এই হাসপাতালে আজ এমন সব কাকতালীয় ঘটনা ঘটবে জানলে আমি অবশ্যই অন্য কোথাও যেতাম বা চাকরিটা পাল্টাতাম। কারণ আমি যে ‘সিক্স সিজনস’ রেস্টুরেন্টে চাকরি করি!’  এক লোক তার সব খরচের হিসাবই একটা খাতায় লিখে রাখতো। তবে সে এটাও জানতো যে তাকে লুকিয়ে লুকিয়ে তার স্ত্রী প্রায়ই এই খাতা খুলে কোথায় কী খরচ করছে তা দেখার চেষ্টা করতো। আর এ কারণে যেসব খরচ নিয়ে সংসারে অশান্তি হতে পারে সেগুলোর কথা সে কৌশলে লিখে রাখতো। এমনই একদিন লোকটি যখন তার অফিসের সুন্দরী টাইপিস্টের জন্য একটা সুন্দর জামা কিনে দিল তখন সে তার খাতায় লিখলো ‘টাইপ রাইটারের কভার বাবদ খরচ...’