পোর্টেবল পিএ সিস্টেম
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৪, ১৯:৫৪
ইউনিক বিজনেস সিস্টেমস বাজারে এনেছে টিইভি (তাইওয়ান ইলেক্ট্রিক ভয়েস) ব্র্যান্ডের পোর্টেবল পিএ সিস্টেম। সব ধরনের অনুষ্ঠানের ব্যবহারের উপযোগী পাঁচটি মডেল বর্তমানে বাজারে রয়েছে। সিডি/ডিভিডি প্লেয়ার, ইউএসবি ও এসডি কার্ডের সাথে এগুলো ব্যবহার করা যায়। এগুলোতে রয়েছে রেকর্ডিং ফাংশন এবং ইউএইচএফ রিসিভার মডিউল। স্পিকার যুক্ত করার সুবিধাসহ রয়েছে ৬ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ ও রিমোট কন্ট্রোল।