টিপি-লিংক ও এইচআইকে ভিশন ডিসপ্লে সেন্টারের উদ্বোধন

এলিফ্যান্ট রোডের মাল্টিপ্যান সেন্টারের লেভেল ৩-এর ৩০২-৩০৩ নম্বর দোকানে উদ্বোধন হলো টিপি-লিংক এবং এইচআইকে ভিশন ডিসপ্লে সেন্টার। এই ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করেন এই দুই ব্র্যান্ডের পণ্যের দেশিয় পরিবেশক এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা। টিপি-লিংক ও এইচআইকে ভিশনের পণ্য সম্পর্কে আরও বেশি তথ্য প্রদানের জন্যই এই ডিসপ্লে সেন্টার চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে টিপি-লিংক ও এইচআইকে ভিশনের ডিলার ও খুচরা বিক্রেতাসহ মাল্টিপ্যান সেন্টারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।