২ কৃষক ও ৩ প্রতিষ্ঠান পাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড অ্যাগ্রো পুরষ্কার
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৪, ২০:২৩
দেশের কৃষি খাতের উন্নয়নে কৃষক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অবদানের স্বীকৃতি দিতে ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড অ্যাগ্রো এ্যাওর্য়াড’ চালুর ঘোষনা দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ পুরষ্কার প্রদান করা হবে। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানায় এসসিবি ও বিবিএফ।
আয়োজকরা জানান, মোট পাঁচটি আলাদা শ্রেণীতে ‘অ্যাগ্রো’ শীর্ষক এই পুরস্কার দেয়া হবে। পুরস্কারগুলো হলো বছরের সেরা কৃষক (পুরুষ), সেরা কৃষক (নারী), কৃষি খাতে নতুন উদ্ভাবন (প্রক্রিয়াকরণ, বিতরণ, সারের ব্যবহার ও প্রযুক্তি উদ্ভাবন), সেরা সহযোগী শিল্প এবং সেরা কৃষিপণ্য রপ্তানি।
সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের শরিফুল ইসলাম, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব কর্পোরেট অ্যাফের্য়াস বিটপী দাস চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।