ক্যাপসন নিউজ
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৪, ২০:২৪
জাপানের জিও ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রেসিডেন্ট টয়োহিকো মিতসুদার সঙ্গে গতকাল রাজধানীর একটি হোটেলে দৈনিক ইত্তেফাকের পরিচালক রেজাউল আহসানের এক ব্যবসায়িক সভা অনুষ্ঠিত হয়। জিও ইন্টারন্যাশনাল সম্প্রতি চট্টগ্রামে তাদের অফিস স্থাপন করেছে। প্রতিষ্ঠানটি কন্সট্রাকশন কাজের বিভিন্ন ইক্যুইপমেন্ট ভাড়া দেয়
০০০০
সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের খুলনা ও বরিশাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলনে ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন। ব্যাংকের এমডি মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে ব্যাংকের ডিএমডি মো. নুরুল ইসলাম খলিফা, ইভিপি মো. শামসুজ্জামান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন
০০০০
সম্প্রতি এক্সিম ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়ার সভাপতিত্বে এতে ব্যাংকের সকল শাখা ব্যবস্থাপকগণসহ প্রধান কার্যালয় ও আঞ্চলিক অফিসের নির্বাহীরা অংশ নেন