ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী নৌকাডুবি, নিখোঁজ ২
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৪, ২১:০৮
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে নৌকাডুবিতে দু’জন পর্যটক এখনও নিখোঁজ রয়েছেন। ২৪ জন বিদেশি পর্যটক, একজন গাইড ও ৪ জন ক্রুকে নিয়ে গত সোমবার সাংগিয়াং আপি দ্বীপের কাছে ডুবে যায় নৌকাটি। ঘটনার পরপরই ১০ জনকে উদ্ধার করা হয়। সোমবার উদ্ধার করা হয় আরো ১৩ জনকে। তাদের হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।