সব রেকর্ড ভেঙে সিংহাম রিটার্নস!
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৪, ২১:১৬
ঈদের পরের এক মাস ছবি রিলিজ করলে হিট হয় না, বলিউডে এমন মিথ ভেঙে দিল অজয় দেবগনের ‘সিংহাম রিটার্নস’। রোহিত শেঠি পরিচালিত এই সিনেমা রিলিজ হওয়ার দু দিনের মধ্যেই মোট ৫০ কোটি টাকার ব্যবসা করেছে। প্রথম দু দিনেই পরিষ্কার হয়ে গেল রোহিত শেঠির আরও একটি সিনেমা ব্লকবাস্টার হিট বা ১০০ কোটির ক্লাবে ঢুকতে চলেছে। ‘সিংহাম’-এর সিক্যুয়াল এই সিনেমাটি অজয়ের সঙ্গে প্রযোজনা করবেন রোহিত নিজে। এর আগে রোহিত-অজয় জুটি ‘গোলমাল’ সিরিজ এবং ‘সিংহাম’-এর মতো ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। ২০১১ সালে রিলিজ পাওয়া ‘সিংহাম’-এর সিক্যুয়েল এই সিনেমা অবশ্য চিত্র সমালোচকদের কাছে সমালোচিত হয়েছে।