চলে গেলেন বেলাল আহমেদ

চলে গেলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বেলাল আহমেদ। গতকাল সকাল ১০টায় হার্ট অ্যাটাক করলে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি........রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তার মৃত্যুর বেশ কয়েকবছর আগেই তার সহধর্মিনী মারা যান। চলচ্চিত্রে বেলাল আহমেদের যাত্রা শুরু হয় নজরুল ইসলামের সহকারী হিসেবে। ১৯৭৯ সালে তিনি প্রথম ‘নাগর দোলা’ চলচ্চিত্রটি নির্মাণ করেন। তবে জাফর ইকবাল, কাজরী, সুবর্ণা মুস্তাফা ও প্রবীর মিত্রকে নিয়ে তার নির্মিত ‘নয়নের আলো’ ছবিটি তাকে রাতারাতি তারকা পরিচালকে পরিণত করে।