অ-এর গল্প

প্রেমে প্রতারিত একজনের প্রতিশোধের গল্প নিয়ে আজকের ‘অ’এর গল্প। অপরাধ, অলৌকিক, অন্ধকার বিষয়ক এই ধারাবাহিক নাটকটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ০৫ মিনিটে। শামীম শাহেদের উপস্থাপনায় ‘অ-এর গল্প’ ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন তানভীর হোসেন প্রবাল। ‘অবেলায় বেলা’ নামে এই পর্বটিতে অভিনয় করেছেন সোমা, বর্ষণ, ইকরাম, কাজী শেলী, দিলু মজুমদার প্র্রমুখ।