ঝুঁকিপূর্ণ সড়ক পারাপার
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৪, ২১:৩৮
রাজধানীর কেন্দ্রে কাকরাইল মোড়ে উইল্স লিটল্ ফ্লাওয়ার স্কুলের সামনে নিরাপদে ব্যস্ত রাজপথ পারাপারের সুবিধার্থে ফুট ওভারব্রিজ রয়েছে। কিন্তু সড়ক বিভাজকের একাংশে একটু ফাঁকা থাকায় অন্যদের সাথে এই স্কুলের শিক্ষার্থী শিশু-কিশোররাও জীবনের নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করে সড়ক বিভাজকের ফাঁকা অংশ ব্যবহার করে ঝুঁকিপূর্ণভাবে রাজপথ পার হচ্ছে প্রতিদিন। কোমলমতি শিক্ষার্থীরা নিরাপত্তা সম্পর্কে উদাসীন, উদাসীন তাদের সঙ্গে থাকা অভিভাবক এবং রাজপথে দায়িত্বরত ট্রাফিক পুলিশ -শামসুদ্দীন আহমেদ চারু