সম্প্রচার নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

সম্প্রচার নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। ওই নীতিমালা কেন অবৈধ ঘোষণা করা হবে না-তা জানতে রুলও চেয়েছেন আবেদনকারী। মন্ত্রিপরিষদ সচিব ও তথ্য সচিবকে রিট আবেদনে বিবাদি করা হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবী এই রিট করেন।