নিয়াসিন কোলেস্টেরল কমায় না, ঝুঁকি অনেক বেশি
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৪, ২১:৩৯
কোলেস্টেরলের সমস্যায় বেশিরভাগ মানুষ নিয়াসিন নামক এক ধরনের ভিটামিন সেবন করে থাকেন। আর মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ লক্ষ রোগীরা এই ওষুধটি সেবন করে থাকেন। তবে ইদানিং অনেক বিখ্যাত চিকিত্সকও বলতে শুরু করেছেন নিয়াসিন সত্যিই সত্যিই এক ঝুঁকিপূর্ণ ওষুধ। আবার অনেকে নিয়াসিন এর পাশাপাশি স্ট্যাটিন নামক কোলেস্টেরলের ওষুধও সেবন করেন।
নিয়াসিন নামক ভিটামিন শুধু ক্ষতিকর তাই নয়, এ ধরনের ভিটামিনের হূদরোগ প্রতিরোধের বা হার্ট ভালো রাখারও কোন ক্ষমতা নেই এমন তথ্য বেরিয়ে এসেছে গবেষণায়। বড় ধরনের গবেষণায় প্রতীয়মান হয়েছে নিয়াসিন সেবনের ফলে ঝুঁকিসহ রক্ত ক্ষরণের মত জটিলতাও দেখা দিতে পারে।
এ ব্যাপারে নর্থ ওয়েষ্টার্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ড. ডোনাল্ড মনে করেন, নিয়াসিন রুটিন ওষুধ হিসাবে সেবন করা উচিত নয়। আর আমেরিকান হার্ট এসোসিয়েশনের গাইড লাইনে নিয়াসিনকে কোলেস্টেরল কমানোর ওষুধ হিসাবে এখন আর সুপারিশ করা হচ্ছে না।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ