তারেকের সাবেক সচিব অপুর জামিন

চাঁদাবাজির একটি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুর উদ্দিন ওরফে অপুকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না, মর্মে রুল জারি করে আদালত।