নবাবগঞ্জে চেক জালিয়াতি মামলার আসামি গ্রেফতার
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৪, ২১:৫৭
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিআরডিবির কর্মকর্তা অফিসের টাকা চেক জালিয়াতি করে পালিয়ে থাকা মনসুর আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে গাজিপুর জেলার জয়দেবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার কৃত মনসুর আহম্মেদ গাজীপুর জেলার শ্রীপুর বাগমারা এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক বাসার জানান, গ্রেফতারকৃত মনসুরের বিরুদ্ধে বিআরডিবির উপজেলা প্রকল্পের ইউবিসিসিএ লি:-এর হিসাব থেকে ব্যাংক হতে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার চেক জালিয়াতির মামলা রয়েছে। তাকে গ্রেফতার করতে পুলিশ দীর্ঘ দিন যাবত্ চেষ্টা করছিল। রবিবার রাতে নবাবগঞ্জ থানার ওসি সাইদুর রহমানের নেতৃত্বে গাজিপুর জেলার জয়দেবপুর পুকুরপার থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।