টেকনাফে মগপাড়া থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৫০ হাজার মরণ নেশা ইয়াবা উদ্ধার করেছে। সোমবার টেকনাফ সদর ইউনিয়নের মগপাড়া এলাকা থেকে এ ইয়াবাগুলো উদ্ধার করা হয়। বিজিবির সূত্র জানায়, ঐ দিন ভোরে বিজিবির সদস্যরা টেকনাফ সদর ইউনিয়ন মগপাড়া এলাকায় টহলে গেলে সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখে থামার সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবিরা তাকে ধাওয়া করলে তার হাতে থাকা পলিথিন ব্যাগটি ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া পলিথিন ব্যাগ থেকে ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবার মূল্য দেড় কোটি টাকা বলে জানায় বিজিবি। এ প্রসঙ্গে টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, মরণ নেশা ইয়াবা রোধে বিজিবি সীমান্তে তত্পর রয়েছেন। উদ্ধারকৃত ইয়াবা ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে।