নারায়ণগঞ্জের বাড়িতে বিস্ফোরণ, আহত ৫
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৪, ২২:০৩
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সোমবার ভোরে একটি বসত বাড়িতে বিস্ফোরণের ঘটনায় ওই বাড়ি ও পাশের একটি ফার্মেসীর দেয়াল ধসে অন্তত ৫ জন আহত ও দগ্ধ হয়েছে। এদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফতুল্লা মডেল থানার এসআই নাসির জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব সেহারচর লাল খা বাজার এলাকায় মৃত মাহমুদের ঘরের ভিতর এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরের ভিতরে গ্যাসের চাপ সৃষ্টি হয়ে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে আহত সেলিনা বেগম (৪০), তার সন্তান পপি (১৭) ও অনিককে (১২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নৈশ প্রহরী আব্দুর করিম (৫০) ও বারেককে (৩৮) প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।
বস্তাবন্দী যুবকের পরিচয় মিলেছে
ফতুল্লার কাশিপুর এলাকায় গত রবিবার সকালে গলা কাটা ও হাত-পা বিহীন বস্তাবন্দি অবস্থায় পাওয়া অজ্ঞাত যুবকের পরিচয় পেয়েছে পুলিশ। নিহত ব্যক্তির নাম আব্দুল হালিম (৩৫)। তিনি ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার হাজী আফসার উদ্দিনের ছেলে।