চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আঁখি আক্তার ইলা। ব্রেন টিউমারে আক্রান্ত। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সাধীন। ডাক্তার বলছে তার চিকিত্সায় ৩ লাখ থেকে ৪ লাখ টাকা লাগবে। আঁখির সামান্য চাকরিজীবী স্বামী মোঃ রিপন স্ত্রীর চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা : হিসাব নং-৩৪০৫৬০৮৯, ন্যাশনাল ব্যাংক টঙ্গীবাড়ি শাখা, মুন্সীগঞ্জ। যোগাযোগ : ০১৯৪৩০০১৬৪৫। মোঃ মহিদুল ইসলাম বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মোঃ মহিদুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত। তার সুচিকিত্সার জন্য বিপুল অর্থের প্রয়োজন। অসুস্থ মহিদুল তার চিকিত্সার্থে সমাজের বিত্তশালীদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা:মোঃ মহিদুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নং-২৩০৪, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, দেওয়ানহাট শাখা, চট্টগ্রাম।