ইনার হুইল ক্লাব ৩৪৫-এর সূচনা
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৪, ২২:১৫
আন্তর্জাতিক নারী সংগঠন ইনার হুইল বাংলাদেশে তার দ্বিতীয় জেলা ৩৪৫-এর শুভ সূচনা করেছে। স্থানীয় এক হোটেলে গত শনিবার ডিস্ট্রিক্ট ৩৪৫-এর নবনিযুক্ত কর্মকর্তাবৃন্দ দায়িত্ব গ্রহণ করেন। নব-সির্বাচিত কমিটির সদস্যরা হলেন চেয়ারম্যান রুজিনা আফজাল, ভাইস চেয়ারম্যান (১) খালেদা আউয়াল, ভাইস চেয়ারম্যান (২) লাভলী বায়েজীদ, সেক্রেটারি শারমিন হোসেন, ট্রেজারার মোহসিনা রেজা, এক্সটেনশন অর্গানাইজার মুনিরা খান, আই এস ও বৈশাখী মেন্ডেজ, এডিটর তাহিয়া খলিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩২৮-এর সাবেক ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ তাহেরা মুজাফফর, ফাউন্ডার কনভেনার দিলরুবা আহমেদ, সাবেক আন্তর্জাতিক বোর্ড ডিরেক্টর, ডিস্ট্রিক্ট ৩২৮-এর সাবেক ডিস্ট্রিক্ট চেয়ারম্যান হুসনে আরা চৌধুরী, ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ আখতার জাহান এবং চেয়ারম্যান নাহিদ নেওয়াজ। —প্রেস বিজ্ঞপ্তি