সাবেক নির্বাচন কমিশনার শফিউর রহমানের ইন্তেকাল
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৪, ২২:১৫
সাবেক নির্বাচন কমিশনার শফিউর রহমান (৭৫) বার্ধক্যজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গতকাল সোমবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব রেখে গেছেন।
তার মৃত্যুতে নির্বাচন কমিশন গভীর শোক প্রকাশ করেছে। কমিশন তার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে। শফিউর রহমান জুন ২০০০— জুন ২০০৫ পর্যন্ত নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করেন। স্বরাষ্ট্র, জনপ্রশাসনসহ বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। —প্রেস বিজ্ঞপ্তি