শোক সংবাদ

মোহাম্মদ মোশারফ হোসেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মোশারফ হোসেন (৭৫) চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার মরদেহ দেখতে হাসপাতালে যান বিএনপি চেয়ারপার্সন। তিনি স্ত্রী ও ৩ মেয়ে রেখে গেছেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ১০ টায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় এবং বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। খোকা মিয়া গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, প্রবীণ রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা মুন্সী আবুল কালাম আজাদ ওরফে খোকা মিয়া (৭৭) গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৬ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খানসহ বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মিয়া টাঙ্গাইলস্থ মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম শিপলুর বাবা তারা মিয়া (৭০) চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মো. একাব্বর হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।