মৃত্যুবার্ষিকী

হামিদুজ্জামান এহিয়া মাগুরার ভাষাসংগ্রামী হামিদুজ্জামান এহিয়ার ৮ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার প্রতিষ্ঠিত নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজে স্মরণ সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও সমধারার পক্ষ থেকে সম্প্রতি তাকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। জাহেদা খাতুন শহীদ মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. ফজলুর রহমান ও শহীদ মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের মা জাহেদা খাতুনের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে নরসিংদীর সদর উপজেলায় কাজিরকান্দি গ্রামে মরহুমার নিজ বাড়িতে বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।