নড়াইলে আহত যুবলীগ কর্মীর ঢাকায় মৃত্যু
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৪, ২৩:১৭
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নড়াইলে আহত যুবলীগ কর্মী শাহিন আহম্মেদ (৩০) ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার রাজধানীর একটি ক্লিনিকে তার মৃত্যু হয়। নিহত শাহিনের বাড়ি নড়াইল পৌরসভার বরাশুলা গ্রামে।
পুলিশ জানায়, পৌরসভার মহিষখোলা এলাকার খোকন মোল্যার সাথে শাহিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে গত ১৪ আগষ্ট রাতে প্রতিপক্ষের সন্ত্রাসীরা শাহিনকে কুপিয়ে গুরুতর জখম করে। আহত অবস্থায় তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাতে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়। সদর থানার এক ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।