আজকের রাশিফল

আজ ৫ ভাদ্র, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৩ শাওয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:২। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি, চন্দ্র। আপনার শুভসংখ্যা:১, ২। শুভবার: রবি, সোম। শুভরত্ন: রুবী, মুক্তা। প্রকৃতিগতভাবে আপনি বিজয়ী, মিশুক ও মেধাবী। সৃজনশীল ও বুদ্ধিবৃত্তিক ক্ষমতা আছে আপনার। রোমান্টিকতা ও নাটকীয়তা ভালবাসেন। শিল্প, সঙ্গীত ও সাহিত্যের প্রতি রয়েছে আপনার অনুরাগ। সরাসরি কোনো বিরোধে জড়াতে চান না। কৌশল ও ডিপ্লোম্যাসির মাধ্যমে সব বাধা মোকাবিলা করতে চান। ইনটুইশন প্রয়োগ করে আপনি সহজেই পরিবেশ ও পরিস্থিতি সম্পর্কে ধারণা করতে পারেন। উদ্যম, উদ্যোগ ও অধ্যবসায় আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:রাজীব গান্ধী, রসায়নবিদ জন জেকব ব্রিজলিনস, বেঞ্জামিন হ্যারিসন প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। মনের কোনো গোপন আশা প্রকাশ হয়ে পড়তে পারে। বিশ্বস্ত কেউ আপনাকে আজ ঠকাতে পারে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। বিনোদন শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ আর্থিক দিক কিছুটা ভালো যাবে। কোনো কাজে হাত দেয়ার আগে চিন্তা-ভাবনা করে নিন। ভেবে-চিন্তে কাজ করলে সুফল পাবেন। ক্লান্তি ও অবসাদে ভুগতে পারেন। বিদেশ যাত্রার সুযোগ সৃষ্টি হতে পারে। যোগাযোগ শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশুনায় মন বসাতে পারবেন। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। বাড়িতে কারো অসুস্থতার জন্য চিন্তিত হবেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমাঞ্চ ও বিনোদন শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বাণিজ্যিক কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। আর্থিক ব্যাপারে চিন্তিত হতে পারেন। কোনো আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ পারিবারিক দুশ্চিন্তা অব্যাহত থাকবে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। মন অবসাদগ্রস্ত হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। হঠাত্ ভালো কিছু ঘটতে পারে। বিকেলের দিকে মন ভালো থাকবে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। অতিরিক্ত আবেগ ক্ষতির কারণ হতে পারে। চিত্ত-চাঞ্চল্য পরিহার করুন। কেউ আজ মিথ্যা বদনাম রটাতে পারে। কোনো মহিলার দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। হঠাত্ ভালো কোনো সংবাদ পেতে পারেন। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করতে পারেন। কারো আচরণে হতাশ হতে পারেন। মিথ্যা বদনামের আশংকা আছে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ ব্যবসায়িক দিক ভালো যাবে। আর্থিক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কর্ম পরিবেশ খুব একটা ভালো যাবে না। চাকরি স্থলে কোন ঝামেলা হতে পারে। পারিবারিক ঝামেলা কমে আসবে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। সরকারি কর্মকর্তাদের জন্য দিনটি শুভ। ব্যবসায়িক দিক ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্ক থাকুন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ কেউ আজ মিথ্যা অপবাদ দিতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বাণিজ্যিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ পারিবারিক পরিবেশ ভালো থাকবে। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্যক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। অথবা অনুকূল স্থানে বদলির সম্ভাবনা আছে। শরীর ভালো যাবে না। বিদ্যার্থীদেরকে পড়াশোনায় অধিকতর মনোযোগী হতে হবে। চঞ্চলতা পরিহার করুন।