জোকস
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৪, ১৯:৫০
একটি মেয়ের সবেমাত্র এংগেজমেন্ট হয়েছে। এই শুনে তার অফিসের এক বিবাহিত মহিলা এলেন তাকে উপদেশ দিতে।
—শোনো, বিয়ের পর প্রথম ১০ বছরই সবচেয়ে কঠিন।
—মহিলা বললেন, আপনার বিয়ে হয়েছে কত দিন?
—১০ বছর।
ছোট্ট শিমুলের শরীরটা খুব খারাপ। জ্বর, কাশি, ক্রমাগত বমি করছে। মা-বাবা তাকে নিয়ে ছুটলেন ডাক্তারখানায়। তাকে অনেক পরীক্ষার পর চিকিত্সক জিজ্ঞেস করলেন, বাবু তোমার সবচেয়ে বড় সমস্যাটা কী?
শিমুল অনেক ভেবেচিন্তে উত্তর দিল, আমার ছোট বোন।
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—
প্রথম বন্ধু :জানিস, আমার আর সামিয়ার বিয়ে হয়ে গেছে।
দ্বিতীয় বন্ধু :তাই নাকি রে! আগে তো বলিসনি। এত দিন প্রেম করলি। তা কবে তোদের বিয়ে হলো?
প্রথম বন্ধু :আমার বিয়েটা হয়েছে এ মাসের ১১ তারিখ। আর সামিয়ারটা গত মাসের ৪ তারিখ।
এক সর্দারজি তার চেকবই হারিয়ে হন্তদন্ত হয়ে ব্যাংকের ম্যানেজারের কাছে গেছে—
ম্যানেজার :আপনি একটু সচেতন থাকবেন না! এখন কেউ যদি আপনার স্বাক্ষর নকল করে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়, তখন কী করবেন?
সর্দারজি :অন্যজন কীভাবে আমার স্বাক্ষর নকল করবে? আমি কি বোকা নাকি!
ম্যানেজার :কেন?
সর্দারজি :আরে আমি তো চেকবইয়ের সব পৃষ্ঠাতেই স্বাক্ষর করে রেখেছি। অন্য কারও স্বাক্ষর নকল করার আর কোনো সুযোগই নেই।