ভর্তি তথ্য......

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হয়ে গেছে স্নাতক প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম। দরকারি তথ্য নিয়েই এ বিভাগ—  ঢাকা বিশ্ববিদ্যালয় আবেদন ১৪ থেকে ৩১ আগস্ট। ভর্তি পরীক্ষা (প্রতিটি সকাল ১০টা) ‘গ’ ইউনিট ৫ সেপ্টেম্বর। ‘ক’ ইউনিট ১২ সেপ্টেম্বর, ‘খ’ ইউনিট ১৯ সেপ্টেম্বর, ‘ঘ’ ইউনিট ২৬ সেপ্টেম্বর ও ‘চ’ ইউনিট ১৩ সেপ্টেম্বর। বিস্তারিত তথ্য- www.du.ac.bd  জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবেদন ১৮ থেকে ২৭ আগস্ট। ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরূপ। পরীক্ষা হবে বিকেলে। বিস্তারিত- www.jnu.ac.bd  খুলনা বিশ্ববিদ্যালয় আবেদন ২০ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর। ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর। বিস্তারিত www.ku.ac.bd  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ১৩ থেকে ২৫ সেপ্টেম্বর। বিস্তারিত তথ্য- www.juniv.edu  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর থেকে ৬ নভেম্বর। বিস্তারিত তথ্য- www.cu.ac.bd  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ১৫ নভেম্বর। বিস্তারিত- www.sust.edu  বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার জন্য অনলাইন ফরম পূরণ চলবে ২৪ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। বিস্তারিত তথ্য- www.barisaluniv.edu.bd  পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। এসএমএসের মাধ্যমে আবেদনের সময়সীমা ০১ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত জানতে- www.pust.ac.bd  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্য জানতে— www.pstu.ac.bd  শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ভর্তি পরীক্ষা হবে আগামী ১৪ নভেম্বর। ১ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ফরম পূরণ ও জমা দেয়া যাবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে— www.sau.edu.bd  রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ সম্মান শ্রেণীতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৫ আগস্ট। এ দিন রাত ১২টা ১ মিনিটে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে চলবে ১৪ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা ১৯-২৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে— www.ru.ac.bd  ওয়েবসাইট ও বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য। কর্তৃপক্ষ চাইলে তা পরিবর্তন করতে পারে।