জীবাণুর সঙ্গে যুদ্ধ!

হাসপাতালে মানুষ রোগ নিরাময়ের জন্য যান। কিন্তু সেই হাসপাতালের মেঝেতেই যে থাকতে পারে হাজারো রোগের জীবাণু! এই সকল জীবাণু এন্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের একটি বড় উত্স। MRSA বাগ নামের এই জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ১৮ বছরের এক বালক। আমেরিকার নিউজার্সির এই যোদ্ধার নাম এরিক ডেলগাডো। বায়নি হাইস্কুলে ১১ গ্রেড শেষ করার আগেই এই বিস্ময় বালক জার্সি সিটি মেডিক্যাল সেন্টারের গবেষকদের সাথে গবেষণা করছেন MRSA বাগ নিয়ে। অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে কাজ করা ব্যাকটেরিয়ার ধ্বংস করার প্রক্রিয়া নিয়ে কাজ করে চলেছেন তিনি। বিপদজনক প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার পরিবর্তে তিনি কাজ করছেন সাধারণ E.coli নিয়ে। তবে এরিকের এতদূর আসার পেছনে রয়েছে একজন শিক্ষকের অবদান। এরিকের আগ্রহ এবং জীবাণু বিষয়ে তার জ্ঞান দেখে তিনি যোগাযোগ করেন জার্সি সিটি মেডিক্যাল সেন্টারের গবেষকদের সাথে। তারা এরিকের সাথে গবেষণা করতে রাজি হয়ে যান। বিপদজনক প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার পরিবর্তে সাধারণ ব্যাকটেরিয়া নিয়ে তাকে কাজ করতে দেখে অবাক হয়েছেন তার সহকর্মীরা। কিন্তু তার কাজের ওপর আস্থা ছিল তাদের। ২ বছরের অক্লান্ত পরিশ্রমের পর সফল হয় এরিকের কল্পনাপ্রসূত প্রজেক্ট। তার এই সাফল্যের মূল্যও তিনি পান। ২০০৮ সালে এরিক the Intel Science Talent Search এ পঞ্চম স্থান অধিকার করেন। এরিক বলেন, আমি ছোটবেলা থেকেই একটু বেশিই কৌতূহলী। কিভাবে শরীরে রোগের জন্ম হয় এই বিষয়টি আমাকে বেশি ভাবাতো। আর আমার এইসব কৌতূহল মেটাতে পেরেছি ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেট আমাকে আমার কৌতূহল পূরণে সাহায্য করেছে, সহজ করেছে। আজ থেকে এক যুগ আগেও হয়তো আপনি তা কল্পনাও করতে পারতেন না। এরিক এখন ইয়েল বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন।