জাহিদ রুমান

জাহিদ রুমানের জন্ম বান্দরবানের রুমায়। বেড়ে উঠেছেন সবুজের সাথে হাত ধরাধরি করে। লেখালেখির প্রতি একটি ঝোঁক ছিল ছোটবেলা থেকে। স্বপ্ন ছিল একদিন বাংলাভাষায় স্বনামধন্য লেখক হবেন। চিন্তা ছিল এমন একটি বিষয়ে পড়বেন, যা তার লেখকসত্ত্বা বিকাশে সাহায্য করে। স্বপ্নপূরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হন। সাংবাদিকতা করতে চাইলে সাংবাদিকতায় পড়া জরুরী কিছু নয়। তবে এ বিষয়ে পড়াশোনা করলে সাংবাদিকতার মৌলিক বিষয়গুলো অ্যাকাডেমিকভাবে শেখা যায়। সাংবাদিকতাকে বিশদভাবে জানা যায়। স্নাতক প্রথম বর্ষে পড়ার সময় রুমান একটি দৈনিক পত্রিকায় প্রদায়ক হিসাবে কাজ শুরু করেন। বর্তমানে একটি জাতীয় দৈনিকে সহ-সম্পাদক হিসেবে কাজ করছেন। নিসর্গলেখক হিসবে তরুণ বয়সেই সুনাম অর্জন করেছেন। জাহিদ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স করছেন।