কনিকা মিনোল্টার বিশেষ সম্মাননা পেল কম্পিউটার সোর্স

বাংলাদেশে ডিজিটাল প্রিন্টিং সলিউশন সেবা সম্প্রসারণে অবদান রাখায় কনিকা মিনোল্টার পক্ষ থেকে বিশেষ সম্মাননা পেয়েছে কম্পিউটার সোর্স। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এএইচএম মাহফুজুল আরিফের হাতে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা স্মারক তুলে দেন কোনিকা মিনোল্টার ব্যবস্থপনা পরিচালক রিও মারুহাসি। কনিকা মিনোলটা এশিয়া শো-রুমে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার জোনাথান ইয়ো ও কান্ট্রি সেলস ম্যানেজার ফ্রান্সিস চুয়া।