রণবীর সিংকে আমি পছন্দ করি না : ক্যাটরিনা
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৪, ১৯:৫৯
অবশেষে সঞ্জয়লীলা বানশালীর বাজিরাও মাস্তানিকে কেন না করে দিয়েছেন তার ব্যাপারে মুখ খুললেন ক্যাট। ক্যাটের বাতিল করা ছবিটিতে পরে কাস্ট হয় দীপিকা পাড়ুকোন। কিন্তু এই ছবিতে কাজ করার ব্যাপারে ক্যাটের ভীষণ ইচ্ছে ছিল। তবে শর্ত ছিল তার বিপরীতে সালমান, রণবীর কাপুর অথবা অজয় দেবগন থাকতে পারে। কিন্তু পরিচালক গোঁ ধরেছিলেন রণবীর সিংয়ের ব্যাপারে। এদিকে দীপিকার প্রেমিক রণবীর সিংয়ের সাথে কাজ করার ব্যাপারে রণবীর কাপুরের প্রচ্ছন্ন মানা ছিল। ক্যাটেরও পছন্দ না তাকে। ক্যাট তাই সম্প্রতি এক সাক্ষাত্কারে অকপটে বলেন, ‘ রণবীর সিংকে পছন্দ করি না। তাই ওর সাথে ছবি করারও প্রশ্ন আসে না।’