এবারে চলচ্চিত্রের শীর্ষ তারকার সাথে ইমন
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৪, ২০:০২
প্রথমবার চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানের সাথে একই ছবিতে কাজ করছেন প্রতিভাবান অভিনেতা ইমন। দুজনার ভেতরে সম্পর্কের রসায়ন দারুণ। একসাথে আড্ডা দেয়া, ফেসবুকে ছবি আপলোড সবই হয়েছে। কিন্তু একই ছবিতে কাজ করা হয়নি। অবশেষে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ চলচ্চিত্রের দ্বিতীয় সিক্যুয়েলে কাস্ট করা হলো তাকে। তবে বড় তারকার পাশে মাঝারি তারকারা হারাতে বসে এমন প্রবাদ প্রচলিত। কিন্তু এ নিয়ে ইমন অবশ্য মোটেই বিচলিত নন। ইমনের কথায়, ‘আমার চরিত্র নিয়ে দর্শকদের মুগ্ধ করাটাই আমার চ্যালেঞ্জ।’ ছবিটির চিত্রনাট্য করছেন যথারীতি রুম্মন রশীদ খান। প্রযোজনা সূত্রে জানা গেছে, আগামী মাসের মাঝামাঝি থেকে ভারতে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’ ছবির শুটিং শুরু হতে যাচ্ছে। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ চলচ্চিত্রের এই দ্বিতীয় সিক্যুয়েলেও প্রধান জুটি হিসেবে থাকছে শাকিব ও জয়া আহসান।