আজ নাট্যাচার্য সেলিম আল দীন পদক ২০১৪
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৪, ২০:০৪
স্বপ্নদল আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোত্সব ২০১৪’-এর শেষদিনে আজ সন্ধ্যা সাতটায় ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে উত্সবের সমাপন ও স্বপ্নদল প্রবর্তিত ‘নাট্যাচার্য সেলিম আল দীন পদক ২০১৪’ প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
প্রথম এ পদকের জন্য মনোনীত নাট্যাচার্যের আজন্ম শিল্পসঙ্গী নাসির উদ্দীন ইউসুফের হাতে পদক তুলে দেবেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের কেন্দ্রীয় সভাপতি রামেন্দু মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।