শোক সংবাদ

জালাল আহমেদ মানিকগঞ্জের স্বনামধন্য সাংবাদিক আলহাজ্ব জালাল আহমেদ (৭১) সোমবার মানিকগঞ্জ শহরস্থ নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, তিন ছেলে মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন হয়। সুলতানা রওশন জামিল চট্টগ্রামের ফটিকছড়ি কলেজের অধ্যাপক দিদারুল আলম চৌধুরীর সহধর্মিণী সুলতানা রওশন জামিল (৩৭) সোমবার বিকাল ৩টায় হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ২ মেয়ে রেখে গেছেন।