বিএনপি জোটের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের ছবি প্রকাশ করবে আওয়ামী লীগ

বিএনপি-জামায়াত জোটের ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মকাণ্ডের চিত্র দেশে-বিদেশে প্রচারের প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। এ লক্ষ্যে আগামী ২৩ আগস্ট ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ফটো এলবাম প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।