লালন সাংস্কৃতিক সন্ধ্যা
সোহেল হাবিব কুমারখালি, কুষ্টিয়া
প্রকাশ : ২০ আগস্ট ২০১৪, ১৯:২৯
ব্যাপক উত্সাহ-উদ্দীপনা আর সর্বস্তরের দর্শক সমাগমের মধ্যদিয়ে কুষ্টিয়ার কুমারখালিতে অনুষ্ঠিত হলো লালন সাংস্কৃতিক সন্ধ্যা। এলঙ্গী যুব সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শহরের আবেদ মোড়ে গত ১০ আগস্ট মনোমুগ্ধকর লালনগীতি পরিবেশন করেন ইত্তেফাক সারাদেশ ফোরাম আহ্বায়ক তুষার আহমেদ রেজা, সদস্য সচিব সুমন সরোয়ার বকুল, আশাদুর রহমান আশা, লালন সংগীত চর্চা ও গবেষণা কেন্দ্রের প্রদীপ অধিকারী, জুয়েল, মৌসুমি, সালমা, হাবিব, মোতালেব, নাজমূল, নূপুর, আবদুর রহমান। বাদ্যযন্ত্রে ছিলেন কিবোর্ডে জুয়েল, প্যাডে প্রদীপ অধিকারী, পার্কেশনে জাহিদ, গিটারে পাপ্পু, খমকে নিলু, তবলায় লিটন সরকার ও রাসেল। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এলঙ্গী যুব সাংস্কৃতিক সংগঠনের উদ্যোক্তা বিল্লাল, লিয়াকত ও শাহিন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন তুষার আহমেদ রেজা ও মকবুল হোসেন।