টপচার্ট

সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন মেলেফিসেন্ট সদ্য মুক্তিপাওয়া সিনেমা ‘মেলেফিসেন্ট’। মুক্তির সাথে সাথেই হলিউডসহ আরও অনেক দেশেই ভক্তদের মাঝে তুমুল সাড়া ফেলেছে জোলি অভিনীত ‘মেলেফিসেন্ট’। মানুষ এবং পরীদের গল্প নিয়ে করা এ সিনেমাটি। সেখানে জোলি পরীদের রানির চরিত্রে অভিনয় করেছেন। সিংহাম রিটার্নস অজয় দেবগণ অভিনীত প্রথম ‘সিংহাম’টি বেশ ভালো ব্যবসা করে। আর সেই থেকে অনুপ্রাণিত হয়েই রুপালি পর্দায় হাজির হলো ‘সিংহাম রিটার্নস’। এ সিনেমায় অজয় দেবগনের সাথে আরও অভিনয় করেছেন কারিনা কাপুর। পুলিশ অফিসার সিংহাম কীভাবে দুর্নীতির বিরুদ্ধে জয়ী হয় সেটা নিয়েই এগিয়ে চলে সিনেমার গল্প। হলিউড টপচার্ট  মেলেফিসেন্ট অ্যাঞ্জেলিনা জোলি  টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টেলস মেগান ফক্স, উইল আর্নেট  গার্ডিয়েন অব গ্যালাক্সি ভিন ডিজেল, ব্র্যাডলি কুপার  ইন্টু দ্য স্টর্ম রিচার্ড আরমিটেজ, সারাহ ওয়েন  লুসি স্কারলেট জোহানস, মরগ্যান ফ্রিম্যান বলিউড টপচার্ট  সিংহাম রিটার্নস অজয় দেবগন, কারিনা কাপুর  কিক সালমান খান, জ্যাকুইলিন  এন্টারটেইনমেন্ট অক্ষয় কুমার, জন লিভার  হেট স্টোরি টু সুশান্ত সিং, সুরভেন চাওলা  হামটি শার্মা কি দুলহানিয়া আলিয়া ভাট, বরুণ ধাওয়ান