গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ২০ আগস্ট ২০১৪, ১৯:৩৭
সামাজিক যোগাযোগের সাইটে নিজেদের দেওয়া কোনো পোস্ট, স্ট্যাটাস বা ছবিতে লাইক ও কমেন্ট পেতে কার না ভালো লাগে। তবে দক্ষিণ কোরিয়া ও চীন ভিত্তিক ব্যান্ড দল এক্সো’র অন্যতম সদস্য লুহানের ক্ষেত্রে এই ভালোলাগার সীমাটা অতীতের সকল রেকর্ডকেই ছাড়িয়ে গেছে। সামাজিক যোগাযোগের সাইট ওয়েইবো’তে ২০১২ সালে এই গায়কের দেওয়া ফুটবল বিষয়ক একটি পোস্টে গিনেজের রেকর্ড লিপিবদ্ধ হওয়ার সময় পর্যন্ত মোট কমেন্ট এসেছে ১৩,৩১৫,০৩৬ টি যা কোনো একটি পোস্টে সবচেয়ে বেশি কমেন্ট পাবার রেকর্ড।