আগামীকাল ‘শিখণ্ডী কথা’
প্রকাশ : ২০ আগস্ট ২০১৪, ২০:৩১
আগামীকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজনা বাংলাদেশে প্রথম হিজড়া সমাজের মানুষদের সুখ-দুঃখ কথামালায় গাঁথা গবেষণা নাট্য আনন জামান রচিত ও রশীদ হারুন নির্দেশিত ‘শিখণ্ডী কথা’ নাটকের ১৪৮তম প্রদর্শনী মঞ্চস্থ হবে। ‘শিখণ্ডী কথা’ নাটকের নেপথ্য শিল্পীরা হলেন পোশাক পরিকল্পনায় ওয়াহীদা মল্লি¬ক, সূচনা সংগীত ইউসুফ হাসান অর্ক, আবহ সংগীত সুলতানা ইয়াসমীন হক ও আব্দুল আলীম, মঞ্চ পরিকল্পনায় তানভীর হাসান ও মু. শফিকুল ইসলাম, আলোক পরিকল্পনায় রফিকুল হক হিমেল, কোরিওগ্রাফি রাজশ্রী রায় এবং রূপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময়।
নাটকটির কুশীলব মীর জাহিদ হাসান, পলি বিশ্বাস, উত্পল চক্রবর্তী, উজ্জ্বল আচার্য্য, হাবিবুর রহমান হাবিব, মো. শাহনেওয়াজ, সৈয়দ ফেরদৌস ইকরাম, কামরুজ্জামান সবুজ, সৈয়দ লুত্ফর রহমান, ইকবাল চৌধুরী, বাঁধন, সোনিয়া ইসলাম, রিয়া চৌধুরীসহ অনেকে।