বিদেশি বিনিয়োগের লক্ষ্যে সিঙ্গাপুরে মমতা

বিদেশি বিনিয়োগের লক্ষ্যে পাঁচদিনের সফরে সিঙ্গাপুরে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হিসাবে এটাই তার প্রথম বিদেশ সফর। তাই নানা কারণে তার এই সফর বেশ গুরুত্বপূর্ণ। কেননা সফরশেষে সফলতার অংশ হিসাবে কাঙ্ক্ষিত বিনিযোগ আনতে না পারলে বিরোধী শিবিরের সমালোচনার মুখে পড়তে পারেন তিনি। যেমনটি বামফ্রন্টের সরকারের সময়ে হয়েছিল। -খবর টাইমস অব ইন্ডিয়ার। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গাপুরে পৌঁছান। তার সঙ্গে সফরসঙ্গী হিসাবে রয়েছেন রাজ্য অর্থমন্ত্রী অমিত মিত্রা, শিল্পপতি সঞ্জয় বুদিয়া, অভিনেতা দেবসহ আরো অনেকে। পরদিন তিনি প্রধানমন্ত্রী লি সিয়েন লুং-এর সঙ্গে বৈঠক করেন। সে সময়ে তিনি লি সিয়েন লিং-এর বাবা সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী লি কোয়ান ইউর নামে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি চেয়ার তৈরির প্রস্তাব দেন। প্রস্তাবটি গ্রহণ হয়েছে কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি।