প্রশাসনে রদবদল
প্রকাশ : ২০ আগস্ট ২০১৪, ২১:০৪
খুলনা বিভাগের নতুন কমিশনার হিসাবে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. আব্দুস সামাদকে নিয়োগ দেয়া হয়েছে। খুলনার কমিশনার আব্দুল জলিলকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ করা হয়েছে। এছাড়াও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আরও রদবদল করা হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব মো. হারুন-অর-রশিদ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ-সচিব সাইফুদ্দিন আহমেদ মজুমদার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রমজান আলী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ-সচিব, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব বেগম রেহানা ইয়াসমিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) বেগম রেখা রানী জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মঞ্জুর কাদির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব, আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উপ-সচিব) মো. নজরুল ইসলাম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব, রাজশাহীস্থ ওয়াসার সচিব মো. সফিকুল ইসলাম ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব, একটি বাড়ি ও একটি খামার প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপ-সচিব) তালুকদার শামসুর রহমান ওএসডি, ইইসিআর প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক হিসেবে বদলির আদেশাধীন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপ-সচিব ডা. মো. আফজাল হোসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব রওশন আরা বেগম সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) কাজী গোলাম তওসিফ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) মো. ওয়ালী উল-হক রাজশাহীস্থ ওয়াসার সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। কপিরাইট অফিসের রেজিস্ট্রার মনজুর মোর্শেদ চৌধুরী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক এবং ‘অবশিষ্ট ১১টি জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. নবীরুল ইসলাম কপিরাইট অফিসের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) মো. কফিলউদ্দিন কাইরা ‘শিশুর বিকাশে প্রারম্ভিক শিক্ষা (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক, ‘একটি বাড়ি একটি খামার’ শীর্ষক প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. আজিজার রহমান মোল্লা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিচালক, মোহাম্মদ ফারুক আলম ‘একটি বাড়ি একটি খামার’ শীর্ষক প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক এবং মো. মনিরুজ্জামান বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের জেনারেল ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মো. আবু তালেব সড়ক ও জনপথ অধিদপ্তরের এস্টেট ও আইন কর্মকর্তা এবং উপ-পরিচালক মো. রেজাউল করিম শেখ উপ-প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জিএনএসপি ইউনিটের সিনিয়র সহকারী প্রধান ড. মহিউদ্দীন আহমেদ নজরুল ইনস্টিটিউটের সচিব, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক মো. আবদুর রাজ্জাক ‘সরকারি শিশু পরিবারের হোস্টেল নির্মাণ (৮ ইউনিট)’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব সোহেল আহমেদ উপ-প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
পেটেন্ট ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার এসএম লাবলুর রহমান সেতু বিভাগের উপ-পরিচালক এবং বিটিআরসির পরিচালক মো. সারোয়ার আলম বিটিআরসির সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।