বুদ্ধির পেশায় আসতে চাইলে

আইন বিষয়ে পড়ালেখার ইচ্ছা বা আগ্রহ থাকে অনেকেরই। এই বিষয়ে পড়ালেখা করে সম্মানজনক ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। এই বিষয়ে পাঠদান করিয়ে আসছে সোনারগাঁও ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে বর্তমানে যে কোর্সগুলোতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে সেগুলো হলো—চার বছর মেয়াদি এলএলবি (সম্মান), দুই বছর মেয়াদি এলএলবি (পাস) প্রোগ্রাম, এক বছর মেয়াদি এলএলএম (মাস্টার্স) প্রোগ্রাম এবং দুই বছর মেয়াদি এলএলএম (মাস্টার্স) প্রোগ্রাম। শিক্ষাবিদ ও আইনজ্ঞ কর্তৃক এই অনুষদের একাডেমিক সিলেবাসগুলো প্রণীত এবং সব কার্যক্রম বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদিত। এই বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের শিক্ষক হিসেবে রয়েছেন মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এবি মাহবুবুল ইসলাম এবং সহকারী অধ্যাপক হিসেবে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ সরফরাজ হামিদ। এখানে রয়েছেন অভিজ্ঞ, দক্ষ ও পূর্ণকালীন শিক্ষক। আইন বিষয়ে শিক্ষার্থীদের সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে এখানে আইনের অধ্যাপক, বিচারপতি, বিচারক, আদালতে কর্মরত আইনজীবী, ব্যারিস্টার প্রমুখের সমন্বয়ে শিক্ষক শ্রেণী রয়েছে। এখানে নিয়মিত বিভিন্ন সেমিনার এবং ওয়ার্কশপের আয়োজন করা হয়। এসব সেমিনার, ওয়ার্কশপে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা আইনের বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক দিক সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারে। ভবিষ্যতের একজন সফল আইনজীবী হিসেবে শিক্ষার্থীরা যাতে আইনের যেকোনো ঝুঁকি মোকাবেলা করতে পারে সেজন্য এখানে ‘বার প্র্যাকটিশনার্স ট্রেনিং প্রোগ্রাম (BPTC)’ নামে একটি কোর্স রয়েছে। এই কোর্সে শিক্ষার্থীদের আদালতের কার্যধারা, বিভিন্ন ধরনের ড্রাফটিং, অ্যাডভোকেসি ইত্যাদি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। সম্প্রতি এ কোর্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। ফলে গ্র্যাজুয়েটরা যখন এই বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি গ্রহণ করে, তখন আদালতে প্র্যাকটিশনার আইনজীবী হিসেবে কাজ শুরু করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। আইন বিষয়ের অনেক মূল্যবান গ্রন্থ, রেফারেন্স বই, ডিএলআর, বিএলবি, বিএলসি, এমএলআর, বিএলটি, এডিসি ইত্যাদিসহ বাংলাদেশের সব ‘ল’ জার্নালের আপ-টু-ডেট কপি রয়েছে এখানকার লাইব্রেরিতে। আইন বিষয় ছাড়াও সোনারগাঁও ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম হিসেবে বিএসসি ইন ন্যাভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, বিবিএসহ গ্র্যাজুয়েট প্রোগ্রামের এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ, এমবিএ ইন টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন মার্কেটিং, এমবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, মাস্টার্স অব ব্যাংক ম্যানেজমেন্ট প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ৪ বছর মেয়াদি এই কোর্সের খরচ তিন লাখ ১৫ হাজার টাকা ও ২ বছর মেয়াদি কোর্সের খরচ ৯০ হাজার টাকা। যোগাযোগ :৭১, কাওরান বাজার তেজগাঁও, ঢাকা, ফোন : ০১৭৮০৩৩০০৪৪।  সোহেল শেখ