চিকিত্সার্থ সাহায্যের আবেদন

ছোট শিশু তাহমিনার হার্টে ছিদ্র। তার চিকিত্সার জন্য অন্তত ১০ লাখ টাকার প্রয়োজন। পিতৃহারা তাহমিনার মা গার্মেন্টস কর্মী কামরুননাহারের পক্ষে এত টাকা যোগাড় করা অসম্ভব। সন্তানের চিকিত্সার্থে তিনি সমাজের বিত্তবান ব্যক্তি এবং সরকারি-বেসরকারি দাতা সংস্থার কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা: কামরুন নাহার (রুমা), সঞ্চয়ী হিসাব নং ২০৫০১৯১০২০২৩১০৮১৩, ইসলামী ব্যাংক, মহাখালী শাখা, ঢাকা। ফোনঃ ০১৭৫১৪৩৮৬০৫, ০১৭১৮০৬৭৭৭৯। তৌহিদুল হক জোয়ার্দার সুমন তৌহিদুল হক জোয়ার্দার সুমন (৩০) ক্যান্সারে আক্রান্ত। ডাক্তার জানিয়েছেন জরুরি ভিত্তিতে সুমনের উন্নত চিকিত্সা দরকার। এজন্য প্রয়োজন হবে প্রচুর অর্থের। সুমনের দরিদ্র পরিবার তার চিকিত্সার্থে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: এনামুল হক জোয়ার্দার, সঞ্চয়ী হিসাব নং ৪৪৩, উত্তরা ব্যাংক, ইস্টার্ন প্লাজা শাখা। যোগাযোগ: ০১৭১১১৬৮১৪৩।