মেধাবী মুখ ............................

সায়মা ইসলাম সায়মা ইসলাম এইচএসসি পরীক্ষায় হলিক্রস কলেজ, ঢাকা থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে মোঃ সাইফুল ইসলাম (মন্টু) জমাদ্দার ও জ্যোত্স্না বেগমের একমাত্র মেয়ে। সে ব্যাংকার হতে চায়। আল ফয়সাল তুষার আল ফয়সাল তুষার সরকারি আদমজীনগর এমডব্লিউ কলেজ নারায়ণগঞ্জ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে মোঃ নুরুল হক ও মোসাঃ ফাতেমা আক্তারের ছেলে। সে প্রকৌশলী হতে চায়। শারমিন আক্তার সেতু শারমিন আক্তার এইচএসসি পরীক্ষায় মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মোঃ শফিউর রহমান একজন ব্যবসায়ী ও মা শাহনাজ আক্তার গৃহিণী। শারমিন ডাক্তার হতে চায়। প্রত্যয় দাশ আকাশ প্রত্যয় দাশ আকাশ এইচএসসি পরীক্ষায় নটরডেম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। আকাশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সুপারিনটেনডেন্ট নিমেশ চন্দ্র দাশ এবং মীরা দাশের একমাত্র পুত্র। রামিশা মালিয়াত প্রমি মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে রামিশা মালিয়াত প্রমি এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মরহুম এনায়েত হোসেন খন্দকার ও মা মাহফুজা বেগম গৃহিণী। উম্মে হাবিবা হক উম্মে হাবিবা হক এইচএসসি পরীক্ষায় ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা একে ফজলুল হক ব্যবসায়ী ও মা মাকসুদা হক গৃহিণী। সে প্রকৌশলী হতে চায়। ঊর্মি মজুমদার ঊর্মি মজুমদার এইচএসসি পরীক্ষায় ফরিদপুর সারদা সুন্দরী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মধুখালীর ব্যবসায়ী নিরাপদ মজুমদার ও মা অঞ্জনা রানী দাস। সে ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়। আব্দুল্লাহেল মারুফ গ্রীন আব্দুল্লাহেল মারুফ গ্রীন এইচএসসি পরীক্ষায় মেহেরপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। গ্রীন প্রভাষক আব্দুর রউফ ও শিক্ষিকা শিরিন আক্তারের একমাত্র ছেলে। গ্রীন একজন বিচারক হতে চায়। মোঃ জোবায়ের হাসান মোঃ জোবায়ের হাসান সৈয়দপুর কারিগরি মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা রংপুরের তারাগঞ্জ উপজেলার ব্যবসায়ী আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম ও মা মোছাঃ জাহানারা বেগম গৃহিণী। সে ডাক্তার হতে চায়। তাহমিনা আক্তার তাহমিনা আক্তার চাঁদপুরের কচুয়ার শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে শাহজাহান পাটওয়ারী ও মনোয়ারা বেগমের মেয়ে। সে চার্টার্ড একাউন্ট্যান্ট হতে চায়।