সিংড়া-বারুহাঁস রাস্তা উঁচু করা হোক

সিংড়া-বারুহাঁস রাস্তাটি ১৬ কিলোমিটার দীর্ঘ হলেও এর প্রায় ৮ কিলোমিটারই হচ্ছে নিচু বা ডোবা রাস্তা। যার কারণে বর্ষা মৌসুমে ৩ মাসেরও বেশি সময় ধরে এই ৮ কিলোমিটার রাস্তায় নৌকাযোগে চলাচল করতে হয়। এ বছর আষাঢ় মাসের শুরুতেই রাস্তাটি ডুবে যায়। এ অবস্থায়, ৮ কিলোমিটার রাস্তা উঁচু করার জন্য আশু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। দিলরুবা রিজওয়ান দিনা, আয়েশ, সিংড়া, নাটোর