টানা হারেই শেষ করলো হকি দল

যুব অলিম্পিক বাংলাদেশ যুব হকি দল ন্যানজিং যুব হকির গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায়ও হেরেছে। টানা চতুর্থ ও শেষ হারের কারণে দলটি প্রথম রাউন্ডের বৈতরণী পার হতে পারেনি। রেজাউল করিম বাবুর দলটি শেষ খেলায় দক্ষিণ আফ্রিকার কাছে ৩-৪ গোলে হারে। গতকাল চীনের ন্যানজিং ওয়াইওজি স্পোর্টস পার্কে নিজেদের চতুর্থ ও শেষ খেলায় বাংলাদেশের হয়ে ১৩, ১৮ ও ২৭ মিনিটে গোল তিনটি করেন মো. নাঈম উদ্দিন, মোহাম্মদ ফজলে হোসেন রাব্বি ও মো. দ্বীন ইসলাম। বিপক্ষের গোলগুলো হয় ৬, ১৭, ২১ ও ৩০ মিনিটে। দলটি এর আগে কানাডার কাছে ১-৪, অস্ট্রেলিয়ার কাছে ২-৫ ও গত রবিবার নিজেদের প্রথম খেলায় স্পেনের কাছে ১-৯ গোলে পরাজিত হয়েছিল।