‘এ’ দলে ফিরলেন আবুল হাসান
প্রকাশ : ২০ আগস্ট ২০১৪, ২২:১৭
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১২ সালের খুলনা টেস্টে দশ নম্বরে নেমে সেঞ্চুরি করেছিলেন। ওই সেঞ্চুরির ফলে পেসার হিসেবে না হোক, ব্যাটসম্যান হিসেবে তারকা হয়ে উঠেছিলেন রাতারাতি। কিন্তু বল হাতে অন্তত নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি আবুল হোসেন। এর মধ্যে ইনজুরিও এসে আঘাত করায় গত নভেম্বরে কলম্বো টেস্টের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে নামা হয়নি।
অবশেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে আবুল হোসেনের জন্য। ডাক পেয়েছেন তিনি জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজের প্রাথমিক স্কোয়াডে।
এরকম অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে রকিবুল হাসান, জুনায়েদ সিদ্দিকীরও। স্কোয়াডে খুবই চমক হিসেবে আছেন স্পিনার সাকলায়েন সজীব। জায়গা হয়নি ইলিয়াস সানির। মার্শাল আইয়ুব, শাহরিয়ার নাফীস, সাব্বির রহমানদের মতো জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটাররাও আছেন স্কোয়াডে।
বাংলাদেশ ‘এ’ দল প্রাথমিক স্কোয়াড
শাহরিয়ার নাফীস আহমেদ, সাদমান ইসলাম, লিটন কুমার, মার্শাল আইয়ুব, রকিবুল হাসান, আবুল হাসান, সাব্বির রহমান, সৌম্য সরকার, ফরহাদ হোসেন, নাঈম ইসলাম, নুরুল হাসান, জুবায়ের হোসেন, সাকলায়েন সজীব, আরাফাত সানি, শাহাদাত হোসেন, মোহাম্মদ শাহীন, মুস্তাফিজুর রহমান, মুক্তার আলী, ফরহাদ রেজা, জিয়াউর রহমান, জুনায়েদ সিদ্দিকী, দেওয়ান সাব্বির।